মৌলভীবাজারে ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৫, ২১:১৩ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ২১:১৩

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিজিবির অভিযানে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক হয়েছে। গ্রেফতার ব্যক্তি ভারতীয় চোরাচালান এবং মানবপাচারের সঙ্গে জড়িত বলে বিজিবি জানিয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের একটি বাড়ি থেকে বিজিবি অভিযান চালিয়ে ওই ভারতীয় নাগরিককে আটক করে।

আটক ব্যক্তির নাম রাহুল উদ্দিন। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর পাঁচ নাম্বার গ্রামের গয়েস মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, ফুলতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১৯/১২-এস থেকে আনুমানিক ১০০ গজ অভ্যন্তরে বসবাসকারী স্থানীয় বাংলাদেশি নাগরিক রাজু আহমেদের বাড়িতে অনুপ্রবেশ করে আত্মগোপনে আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। তবে অভিযান কালে বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক রাজু পালিয়ে যায়। গ্রেফতার ভারতীয় নাগরিক বিভিন্ন সময় চোরাচালান এবং মানবপাচারের সঙ্গে জড়িত। অনেকদিন ধরে গ্রেফতার ভারতীয় নাগরিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানে অংশগ্রহণ ও সহযোগিতা করে আসছিল।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ‘ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচারের অভিযোগে জুড়ী থানায় মামলা করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক