শেষ মুহূর্তে জমে উঠেছে বাণিজ্য মেলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ২১:০৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ২১:৩০

শেষ মুহূর্তে এসে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা আকর্ষণে বিক্রেতারা দিচ্ছেন নানা অফার। এ কারণে কমপক্ষে আরও একদিন মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন বিক্রেতারা। তবে আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) থেকে সময় বাড়ানোর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানা যায়নি।

সময় না বাড়ালে শুক্রবার (৩১ জানুয়ারি) ছুটির দিন শেষে পর্দা নামতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের। রাজধানীর পূবাইলে মাসব্যাপী এই আয়োজনের শেষদিকে এসে ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর পুরো এলাকা।

শেষ মুহূর্তে এসে অনেক বিক্রেতার দাবি, মেলার সময়সীমা যেন এক সপ্তাহ বাড়ানো হয়। না হলে, অন্তত শনিবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত যেন মেলা চালু রাখার উদ্যোগ নেন কর্তৃপক্ষ। কেননা, ওই দিন অনেক প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকায় ভালো বিক্রির প্রত্যাশা তাদের।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় শুরুতে ক্রেতা সমাগম কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। বিভিন্ন পণ্যে দেওয়া অফারের নজর ক্রেতাদের। তারাও চাইছেন যেন মেলার সময়সীমা কিছুদিন বাড়ে।

ক্রেতারা জানান, শেষ দিকে এসে জমে উঠেছে মেলা। ব্যবসায়ীরা ছাড় ও অফার দিচ্ছেন নানা পণ্যের।

/এমএএ/
সম্পর্কিত
বাণিজ্য মেলায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি
বাণিজ্য মেলার শেষ দিন আজ
ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা, বেড়েছে বেচাকেনা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের