ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পিকআপের দুই যাত্রী নিহত

মাদারীপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৫ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুরের শিবচরের মুন্সিবাজার এলাকায় দুর্ঘটনায় পিকআপের দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে বাচ্চু মিয়া (৩৭) এবং ঢাকার কাচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে মানিক (৩৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে একটি পিকআপ নিয়ে ঢাকার দিকে রওনা হন বাচ্চু ও মানিক। মুন্সিবাজার এলাকায় আসলে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে বাচ্চু মারা যান। খবর পেয়ে ভোর ৬টার দিকে শিবচর হাইওয়ে থানার পুলিশ হতাহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মানিকের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, রাতে তারা দক্ষিণ বঙ্গের কোনও এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন। কুয়াশার কারণে পেছন থেকে কোনও গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার এএসআই মিজানুর রহমান বলেন, ‘ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করি। আরেকজনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি আমাদের থানায় রয়েছে।’

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলেন, ‘ভোর ৬টার দিকে প্রথমে একজন রোগীকে আনা হয় তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করি। একঘণ্টা পরে আরেকজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২ 
গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: যা আছে ৯ লাখ টাকার আপসনামায়
সর্বশেষ খবর
অ্যালকালাইন পানি নিয়ে এত মাতামাতি কেন? উপকারিতা কতটা সত্য
অ্যালকালাইন পানি নিয়ে এত মাতামাতি কেন? উপকারিতা কতটা সত্য
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
দেশে পৌঁছেছে নতুন দুই কার্গো এলএনজি, সরবরাহও বেড়েছে
দেশে পৌঁছেছে নতুন দুই কার্গো এলএনজি, সরবরাহও বেড়েছে
আ.লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করছে: গোলাম পরওয়ার
আ.লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করছে: গোলাম পরওয়ার
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ