কুয়াকাটায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৮

পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে বুধবার দুপুর ১২টায় এ কর্মসূচি পালন করা হয়।

সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পর্যটনমুখী ব্যবসায়ীরা, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক শ মানুষ এতে অংশ নেয়।

এ সময় বক্তব্য দেন– কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, জামায়াতে ইসলামীর পৌর শাখার সাবেক সভাপতি মাঈনুল ইসলাম মান্নান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী প্রমুখ।

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, ‘সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এই হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিচ্ছি।’ আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।

এর আগে বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় সাংবাদিকরা মিরনের ওপর হামলাকারী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয়।

অন্যদিকে, বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রতিবাদ সভা এবং বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান তারা।

হামলার বিষয়ে মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কুয়াকাটা পৌর এলাকায় নিজ বাসার সামনে এসে পৌঁছান। পরে গাড়ি থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তদন্ত চলছে। দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী