টেকনাফের পাহাড়ে আবারও ৫ জনকে অপহরণ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৩

কক্সবাজারে টেকনাফের পাহাড়ি এলাকায় আবারও পাঁচ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাকমাপাড়া সংলগ্ন পূর্বপাশের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অপহরণের শিকার পাঁচ জন হলেন– টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া ও বাইন্ন্যাপাড়ার বাসিন্দা আব্দুল হকের ছেলে মারুফ উল্লাহ (১৮), হাসানের ছেলে মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), হামিদুল হকের ছেলে মোহাম্মদ ইসা (২৮), মৃত কালা মিয়ার ছেলে ইউসুফ উল্লাহ (৩০) এবং শফিউল আজমের ছেলে আবুইয়া (২০)।

অপহৃতদের স্বজনদের বরাতে স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির বলেন, ‘সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাঠপাড়া ও বাইন্ন্যাপাড়া এলাকার ১৫ জন লোক স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে যান। একপর্যায়ে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে তাদের মধ্যে পাঁচ জনকে জিম্মি রেখে অন্যদের ছেড়ে দেয়। দুর্বৃত্তদের কবল থেকে ফিরে আসা লোকজন জানিয়েছেন, দুর্বৃত্তরা মুক্তিপণ আদায়ের জন্য পাঁচ জনকে আটকে রেখেছে। ওই দশ জন বাড়িতে ফিরে বিষয়টি স্বজনদের জানিয়েছেন।’

স্থানীয় এ ইউপি সদস্য আরও জানান, তিনি ঘটনাটি বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানিয়েছেন।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, বিষয়টি তিনি জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীদের স্বজন বা পরিবারের কাছ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। তারপরও ঘটনার ব্যাপারে পুলিশ খোঁজখবর নিচ্ছে এবং উদ্ধারে অভিযান চলছে।

উল্লেখ্য, কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২২০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম