শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে শ্রীমঙ্গলে এ পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা। তবে তাপমাত্রা কম হলেও সকাল থেকে কুয়াশার দাপট তেমন ছিল না।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শ্রীমঙ্গলে আজ ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তবে সূর্য ওঠার কারণে ঠান্ডা একটু কম অনুভূত হচ্ছে।’

কয়েক দিন ধরেই শ্রীমঙ্গলে শীতের দাপট। বিশেষ করে, রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকে। তীব্র শীতে চা-বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। শীত উপেক্ষা করেই তাদের খুব সকালে কাজের তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে।

এদিকে, পর্যটননগরী শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকেরাও শীতের দেখা পেয়েই আবার অনেকই খুশি। তারা বলেন, ‘ঠান্ডার মধ্যে ঘুরতে একটু বেশি মজা লাগছে।’

ঢাকা থেকে পরিবার নিয়ে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা আশেয়া বেগম বলেন, ‘এখানে এত ঠান্ডা, আগে বুঝিনি, ঢাকায় গরম। সন্ধ্যার পর চা বাগান এলাকায় শীত বেশি। সকালে কুয়াশা ভেদ করে রোদ ওঠায় শীত তেমন গায়ে লাগছে না।’

শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘টহলে রাতের বেলা বের হয়ে চা-বাগান এলাকায় গেলে মারাত্মক ঠান্ডা থাকে। ঘন কুয়াশা থাকে, কিছু দেখা যায় না। চালককে টহল গাড়ি চালাতে বেগ পেতে হয়।’

/এমএএ/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম