দ. আফ্রিকার স্বর্ণখনিতে আটকা পড়েছেন ২৮৯ শ্রমিক, উদ্ধারে চলছে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৫, ১৬:১০ আপডেট : ২৩ মে ২০২৫, ১৮:৫৪

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে স্বর্ণখনি ধসে ২৮৯ শ্রমিক আটকা পড়েছেন। দেশটির মাইনিং এবং ধাতু প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিবানইয়ে স্টিলওয়াটার শুক্রবার (২৩ মে) জানিয়েছে, আটক শ্রমিকদের উদ্ধারে অভিযান চলমান আছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিবানইয়ে স্টিলওয়াটার থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, জোহানেসবার্গের ৬০ কিলোমিটার পশ্চিমে ক্লুফ স্বর্ণখনিতে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। আটকা পড়া ব্যক্তিরা নিরাপদ আছেন এবং ভূগর্ভস্থ একটি নির্দিষ্ট স্থানে একত্রিত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকার জাতীয় খনি শ্রমিক ইউনিয়ন জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় দুর্ঘটনা ঘটেছে বলে তাদের কাছে খবর রয়েছে।

প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানিয়েছেন, মাইনের সাত নং শ্যাফটে এ দুর্ঘটনা ঘটে। সব কর্মী নিরাপদ আছেন বলে তারা নিশ্চিত হয়েছেন। আটক শ্রমিকদের আপাতত খাবার সরবরাহ করেছে কর্তৃপক্ষ।

বিবৃতিতে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

শ্যাফটের দুর্ঘটনা পরবর্তী অবস্থা যাচাই করে নিয়ম অনুযায়ী উদ্ধার অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। শুক্রবার দুপুর নাগাদ পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় বিশ্বের সবচেয়ে পুরোনো এবং গভীরতম স্বর্ণখনি রয়েছে। দেশটিতে প্রায়শই খনিতে দুর্ঘটনা ঘটে থাকে। চলতি বছরের শুরুর দিকে অবৈধভাবে পরিচালিত একটি স্বর্ণখনি থেকে অন্তত ৭৮ জনের মরদেহ উদ্ধার করা হয়।

দক্ষিণ আফ্রিকায় আর অল্প কিছু প্রতিষ্ঠানই রয়েছে, স্বর্ণখনি থেকে যাদের মুনাফা অর্জন অব্যাহত রয়েছে। তাদের একটি হলো সিবানইয়ে স্টিলওয়াটার। প্রতিষ্ঠানটির মোট স্বর্ণ উত্তোলনের অন্তত ১৪ শতাংশ আসে এই ক্লুফ খনি থেকে। দুর্ঘটনার শিকার সাত নং শ্যাফটে তারা প্রায় দুই মাইল গভীরে খনন কাজ পরিচালনা করছে। একই সময় অন্য দুটি শ্যাফটে তাদের কার্যক্রম অব্যাহত আছে।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
৩০০ রুপির টিকিটে ১৩ হাজার জরিমানা দিলেন ভারতীয় দম্পতি
রাশিয়ার নতুন ‘ফিলিন’ ক্ষেপণাস্ত্র কী, কেন উদ্বিগ্ন ইউক্রেন?
সর্বশেষ খবর
চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গাড়ির ৩ স্টাফের যাবজ্জীবন
চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গাড়ির ৩ স্টাফের যাবজ্জীবন
হামজারা না পারলেও বায়েজিদরা আটকে দিয়েছে ইন্দোনেশিয়াকে
হামজারা না পারলেও বায়েজিদরা আটকে দিয়েছে ইন্দোনেশিয়াকে
দীর্ঘদিন নজরদারিতে থাকা ‘চিকিৎসককে’ চেম্বার থেকে আটক
দীর্ঘদিন নজরদারিতে থাকা ‘চিকিৎসককে’ চেম্বার থেকে আটক
মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের
মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক