আ.লীগ নেতাকে ছাড়াতে থানায় স্বেচ্ছাসেবক দলের নেতা, পুলিশকে মারধর

নরসিংদী প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১০

নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। পরে পুলিশ তাকে আটক করে। মঙ্গলবার সকালে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, সোমবার রাত ১০টার দিকে শিবপুর থানায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতার নাম আবিদ হাসান জজ মিয়া। তিনি উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে এবং শিবপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব।

ওসি বলেন, ‘থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং সরকারি কাজে বাধা দেওয়ায় ওই স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে রাতে আহত পুলিশ সদস্য সবুজ মিয়া বাদী হয়ে মামলা করেছেন।’

এলাকাবাসী ও শিবপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার জয়নগরের ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা এবং একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জজ মিয়া। থানায় উপস্থিত হয়েই হাজতখানায় নাদিমের সঙ্গে দেখা করতে যেতে চান তিনি। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দেন।

একপর্যায়ে জজ মিয়া ক্ষিপ্ত হয়ে সবুজকে মারধর করেন এবং গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতা নাদিম সরকারকে ছেড়ে দেওয়ার জন্যও হুমকি দেন তিনি। এ সময় থানায় উপস্থিত পুলিশ সদস্যরা হাজতখানার সামনে থেকে সবুজকে উদ্ধার এবং জজ মিয়াকে আটক করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে