দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু

গাজীপুর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬

তাবলিগ জামাতের আয়োজনে গাজীপুরের টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন মাওলানা মোহাম্মদ সা’দ কান্ধলভির অনুসারীরা। শুক্রবার সকালে দ্বিতীয় পর্বের ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন দিনের এই ইজতেমায় শুক্রবার ফজরের নামাজের পর বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার, তরজমা করেন মুফতি আজিম উদ্দিন। সকাল সাড়ে ১০টায় ময়দানের পূর্ব উত্তর কোণের টিনশেডে ব্যবসায়ী, সরকারি বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক, বুদ্ধিজীবীদের উদ্দেশে আলাদা বয়ান হবে। জুমার নামাজের মিম্বরে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের উদ্দেশে আলাদা বয়ান হবে। ময়দানের পশ্চিম পাশে টিনশেডে শ্রবণপ্রতিবন্ধীদের উদ্দেশে আলাদা বয়ান হবে।

জুমার নামাজের পর বয়ান করবেন কাকরাইল মসজিদের মাওলানা ওয়াসিফুল ইসলাম, আসরের নামাজের পর বয়ান করবেন হাফেজ মনজুর। এসব বয়ান তরজমা করবেন মাওলানা রুহুল আমিন। মাগরিবের নামাজের পর বয়ান করবেন মাওলানা জমশেদ। তার বয়ান তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।

শনিবার আসরের নামাজের পর বয়ান শেষে ময়দানে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে।

আরও খবর: ইজতেমা ময়দানে মুসল্লির মৃত্যু

/এমএএ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গের হুগলিতে বিশ্ব ইজতেমায় লক্ষাধিক মুসল্লি
নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
আড়াই লক্ষাধিক মুসল্লির মোনাজাতে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম