ইজতেমা ময়দানে মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩

তাবলিগ জামাতের আয়োজনে গাজীপুরের টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ শুক্রবার। প্রথম দিনের ইজতেমা শুরু আগে গত রাতে ইজতেমা ময়দানে দিদার তরফদার (৫৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

তিনি খুলনা সদর উপজেলার লবণচরা থানার বাঙ্গালগলি গ্রামের মৃত তৈয়ব আলী তালুকদারের ছেলে।

শুক্রবার সকালে দ্বিতীয় পর্বের ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় মুসল্লি দিদার তরফদার খুলনা জেলার ৪১নং খিত্তায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। সাথি ভাইয়েরা তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইজতেমা ময়দানে জানাজা শেষে সকালে মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

দ্বিতীয় পর্বের এই ইজতেমায় অংশ নিচ্ছেন মাওলানা মোহাম্মদ সা’দ কান্ধলভির অনুসারীরা।

/এমএএ/
সম্পর্কিত
সাদপন্থিদের ইজতেমা বন্ধসহ প্রধানমন্ত্রীর কাছে যে ৯ দাবি জানালো হেফাজত
পশ্চিমবঙ্গের হুগলিতে বিশ্ব ইজতেমায় লক্ষাধিক মুসল্লি
নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
সর্বশেষ খবর
শিবিরের লাগাম টানতে চায় ছাত্রদল?
শিবিরের লাগাম টানতে চায় ছাত্রদল?
রাজধানীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
রাজধানীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
জামায়াত নেতার এক পোস্টে তোলপাড়, ‌‘আমিররাও ভাগ খায়’?
জামায়াত নেতার এক পোস্টে তোলপাড়, ‌‘আমিররাও ভাগ খায়’?
সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত এমএ কাশেম
সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত এমএ কাশেম
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত