পাহাড়ে ধাক্কা দিয়ে উল্টে গেলো যাত্রীবাহী বাস

রাঙামাটি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৮

রাঙামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে যাত্রীবাহী বাস উল্টে গুরুতর আহত হয়েছেন ১০ যাত্রী। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনার পর বিকাল পর্যন্ত সড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকে পড়েছে।

পাহাড়িকা যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম যাওয়ার পথে কাউখালী উপজেলার কলাবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পাহাড়ে ধাক্কা দিয়ে উল্টে যায়। বাসটিতে ২০-২৫ জন যাত্রী ছিলেন। আহত যাত্রীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী। আহতদের রাঙামাটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত যাত্রীরা জানান, চট্টগ্রাম যাওয়ার পথে হঠাৎ বাসটি উল্টে গিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ভেতরে থাকা প্রায় সব যাত্রী আহত হয়। এক যাত্রী বাসের ভেতরে আটকে পড়লে ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আহত যাত্রী সুজন চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম যাওয়ার জন্য রাঙামাটির বনরুপা থেকে ১টা ২০ মিনিটে বাসটি ছাড়ে। ২০ মিনিট চলার পর হঠাৎ উল্টে যায়। কিছুই বুঝে উঠতে পারিনি। বাসে থাকা সব যাত্রী কমবেশি আহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমার বন্ধু জুয়েল দাস বাসের ভিতরে আটকে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ তাকে উদ্ধার করে।’

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ দাস জানান, পুলিশ খবর পেয়ে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। ওই সড়কে যান চলাচল স্বাভাবিক করতে বাসটি সড়ক থেকে সরিয়ে নিতে কাজ চলছে।   

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান