জাবিতে মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে বিধিনিষেধ

জাবি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৩

শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাতিতে কোনও ছাত্র সংগঠন বা রাজনৈতিক সংগঠন কোনও প্রকার উসকানিমূলক স্লোগান দিতে পারবেন না বলে নির্দেশনা দেওয়া হয়। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী যাদের ছাত্রত্ব আছে, আইডি কার্ড সঙ্গে রাখা সাপেক্ষে শহীদ মিনারে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসলে প্রক্টরিয়াল বডি ও শৃঙ্খলা কমিটি তাদের সার্বিক সহযোগিতা করবে বলে জানানো হয়।

এ ছাড়া শহীদ মিনার চত্বরে অনুষ্ঠেয় সব ধরনের অনুষ্ঠান বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার মধ্যে শেষ করতে বলা হয়।

মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীরা শ্রদ্ধা জানাতে পারবে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলম বলেন, ‘বিজ্ঞপ্তিটি যেহেতু রেজিস্ট্রার মহোদয় স্বাক্ষরিত তাই তার সঙ্গে কথা বলুন।’

অন্যদিকে, রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, ‘যেহেতু বিষয়টি শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্কিত, তাই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিষয়টি বলতে পারবেন।’

/এমএএ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী