ফেনীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

ফেনী প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৩

বালুমহালের সংবাদ প্রকাশের জের ধরে দৈ‌নিক ইন‌কিলাবের ফেনী সংবাদদাতা ওমর ফারুক সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছেন।

বুধবার দুপুর পৌ‌নে ১২টার দি‌কে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর সিলোনিয়া হাফিজিয়া মাদ্রাসার সাম‌নে এই হামলার ঘটনা ঘটে।

আহত ফারুক জা‌নি‌য়ে‌ছেন, স্থানীয় বালু লুট সম্প‌র্কিত খবর প্রকা‌শের জের ধ‌রে প‌রিক‌ল্পিতভা‌বে ওই এলাকার জামাই ফারুক, মামুন ও সোহাগসহ ১০-১২ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।‌

এ খবর জানাজা‌নি হ‌লে ফেনী‌তে কর্মরত সাংবা‌দিক‌দের মা‌ঝে ক্ষোভ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে।

ফেনী মডেল থানার ওসি জামাল উদ্দিন হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আহত সাংবাদিককে দেখতে গেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের নাম পেয়েছেন। পুলিশ এই হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম