রমজান উপলক্ষে চট্টগ্রামে ৭০০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ মার্চ ২০২৫, ১৬:২৯আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৬:২৯

পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামে ৭০০ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২ মার্চ) দুপুরে নগরের কোতয়ালি থানা এলাকায় এসব পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘সুলভ মূল্যে জনসাধারণের মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ।’

এই কর্মসূচির আওতায় রমজান উপলক্ষে গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি করা হচ্ছে। কোতয়ালি, কাজির দেউড়ি ও চকবাজারে ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।

এ সময় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
ঈদের আগে হিলিতে পেঁয়াজের কেজিতে বেড়েছে ১৫ টাকা
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের