সিংড়া জাতীয় উদ্যানে আগুন, পুড়েছে বেতবাগান

দিনাজপুর প্রতিনিধি
০৩ মার্চ ২০২৫, ১৮:৫৮ আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৮:৫৮

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় উদ্যান সিংড়া শালবনে আগুন লেগেছে। এ ঘটনায় ১৭ একরের বেশি বেতবাগান পুড়ে গেছে। 

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নে সিংড়া শালবনের উত্তর প্রান্তে বেতবাগান অংশে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার।

দিনাজপুর সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী, সিংড়া শালবন ৮৫৯ দশমিক ৯৩ একর জমির ওপর। ২০১০ সালে বন বিভাগ এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। শালগাছ ছাড়াও এই বনে রয়েছে জারুল, তরুল, শিলকড়ই, শিমুল, মিনজীরি, সেগুন, গামারি, আকাশমণি, ঘোড়ানিম, সোনালু, গুটিজাম, হরীতকী, বয়রা, আমলকী, বেতসহ বিভিন্ন রকমের উদ্ভিদ, লতাগুল্ম, ভেষজ ও ফুলের গাছ।

সোমবার দুপুরে হঠাৎ করেই লোকজন বেতবাগানে আগুন দেখতে পান বলে জানান বন বিভাগের সংশ্লিষ্টরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বন বিভাগের সংশ্লিষ্ট বিট কর্মকর্তা গয়াপ্রসাদ পাল জানান, আগুনের বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসকে জানানো হয়। এ ছাড়াও স্থানীয়ভাবেও আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। বড় কোনও গাছ পুড়ে না গেলেও বেতবাগানের বড় একটি অংশ পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, বনের প্রবেশপথের একটি বাঁশবাগান থেকে এই আগুনের উৎপত্তি হয়েছে। পরে আগুন আশেপাশে ছড়িয়ে পড়েছে।

বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোসলেম উদ্দিন জানান, বনের উত্তর দিকে বেতবাগানে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বড় গাছের ক্ষতি না হলেও ছোট গাছগুলো পুড়ে গেছে। আগুনের কারণ অনুসন্ধান করা হচ্ছে, একইসাথে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা হচ্ছে। বনে শুকনো পাতা থাকায় এবং বাতাসের গতিবেগের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সবুজের গভীরে লুকিয়ে থাকা লাউয়াছড়ার পথে মিলবে বিপন্ন উল্লুকের ডাক
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
গাজীপুরে আগুনে পুড়লো ২৩ ঘর ও পাঁচ দোকান
সর্বশেষ খবর
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: জাতিসংঘে প্রধানমন্ত্রী  
‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: জাতিসংঘে প্রধানমন্ত্রী  
গাজায় গণহত্যার অভিযোগ ‘শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা’: জাতিসংঘে নেতানিয়াহু
গাজায় গণহত্যার অভিযোগ ‘শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা’: জাতিসংঘে নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না