গাজীপুরে অগ্নিকাণ্ডে ১২ বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

গাজীপুর প্রতিনিধি
২১ জুন ২০২৫, ২২:১৯আপডেট : ২১ জুন ২০২৫, ২২:১৯

গাজীপুরে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ১২ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে সদর উপজেলার শিরিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া বসতঘরগুলোর মধ্যে শরীয়তপুর জেলার বাসিন্দা আরব আলী ও কামালের চারটি করে এবং শেরপুরের ফরহাদের চারটি ঘর রয়েছে। অগ্নিকাণ্ডের সময় কেউ ঘরে না থাকায় কেউ হতাহত হননি। তবে এই আগুনে পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে।

বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেন্টস লিমিটেড পোশাক কারখানার শ্রমিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তানিয়া আক্তার বলেন, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই বসতঘরে ভাড়া বাসায় বসবাস করতাম। কর্মস্থলে কাজ করা অবস্থায় সকাল ১০টার দিকে ঘরে আগুন লাগার খবর পাই। আগুনে তার ঘরের সকল আসবাব ও কাপড়সহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে।

রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক (ইন্সপেক্টর) রাকিবুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডে ওইসব পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম সিনহা ও শরিফুল ইসলাম শরিফ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী