শেরপুরে বস্ত্রদোকান কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

শেরপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ১৬:৪১আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৬:৪১

পাঁচ দফা দাবি আদায়ে শেরপুরে ‘বস্ত্রদোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন’ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে শ্রমিক ইউনিয়ন শহর শাখার আয়োজনে শহরে এ বিক্ষোভ মিছিল এবং শহরের মুন্সিবাজার গোয়ালপট্টি বস্ত্র ব্যবসায়ী এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। ওই সময় তারা তাদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নানা স্লোগান দেন।

তাদের পাঁচ দফা দাবিগুলো হলো– ঈদুল ফিতরে বেতনের সমপরিমাণ এবং ঈদুল আজহাতে বেতনের ৫০% বোনাস প্রদান; শ্রম আইন অধিদফতরের আইন অনুযায়ী প্রতিটি শ্রমিকের আট ঘণ্টা ডিউটি চালু করা; বাৎসরিক সরকারি ছুটির তালিকা অনুযায়ী সমিতির সদস্যদের ছুটি প্রদান; সংগঠনের কার্ডধারী সদস্য ব্যতীত কোনও দোকানে শ্রমিক নিয়োগ না করা এবং শ্রমিকদের মৃত্যুকালীন ভাতা প্রদান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, তাদের পরিবারের বাবা-মা মারা গেলেও ছুটি দেওয়া হয় না। পরিবারের কারও মৃত্যুজনিত কারণে বাড়িতে চলে গেলে সেদিনের বেতন কাটা হয়। যা মানবাধিকার লঙ্ঘন বলে আমরা মনে করি। সমিতির সূত্রে জানা গেছে, শহর শাখায় তাদের সদস্য সংখ্যা রয়েছে দুই শতাধিক। উল্লিখিত দাবিগুলো না মানলে কর্মস্থলে ফিরে যাবেন না বলে ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের নেতারা।

ধর্মঘটে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন– সংগঠনের সভাপতি রাজন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন। এ কর্মসূচিতে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
শপিং মল বন্ধের নির্দেশনা কতটা মানা হচ্ছে 
কয়টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকানপাট
শপিং মল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত 
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি