চুয়াডাঙ্গায় তিন কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ১৭:৫৮আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৭:৫৮

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরের সামনে একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো– চুয়াডাঙ্গার দামুড়হুদার পীরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২); কুমিল্লা দেবীদ্বার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। খবর পেয়ে বিজিবি চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নিয়ে গাড়িটিকে শনাক্ত করে। দুপুর ১টায় গাড়িটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে পৌঁছালে গাড়িটির গতিরোধ করে দুই জনকে আটক করে তল্লাশি করা হয়। আটকদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ১৯০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার টাকা।

তিনি আরও জানান, উদ্ধার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার এবং সদর থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সোয়া কেজি স্বর্ণ নিয়ে শাহজালাল বিমানবন্দরে এসে ধরা তরুণী
প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান
চোরাকারবারিদের ‘টার্গেট’ শাহজালাল, ৬ বছরে ৪৭০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম