বাড়ির উঠানে মায়ের সঙ্গে তিন মেছোবাঘ শাবক

কুমিল্লা প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ২১:০২ আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২২:১৪

বাড়ির উঠানে ঘুরছে তিন মেছোবাঘের শাবক। সঙ্গে আছে তাদের মা। মঙ্গলবার (৪ মার্চ) বরুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের মোল্লাবাড়ির উঠান থেকে শাবকগুলো উদ্ধার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা শাবকগুলোর মা স্থানীয়দের তাড়া খেয়ে পালিয়ে যায়।

বিলুপ্তির মুখে থাকা এই ভিন্ন প্রজাতির হিংস্র বিড়ালের দেখা মেলে কুমিল্লার বরুড়ায়।

স্থানীয় মোল্লা মোমরেজ বলেন, ‘নিশ্চিন্তপুর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা কাজী আব্দুল হাশেম মাস্টারের বাড়িতে বিকালের দিকে তিনটি শাবক ও একটি বড় মেছোবাঘ আসে। তারা মোল্লা বাড়ির উঠানে ঘোরাঘুরি করছিল। এ সময় স্থানীয়রা বড় মেছোবাঘটি দেখে ভয় পেয়ে যায়। পরে স্থানীয় ছেলেরা ধরতে গেলে বড় মেছোবাঘটি পালিয়ে যায়। কিন্তু শাবকগুলোকে আটক করে জনতা। এখন সেগুলো হাশেম মাস্টারের ঘরে খাঁচায় রাখা হয়েছে।

উপজেলা বন কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে আমাদের লোক পাঠিয়েছি। তারা মেছোবাঘের শাবকগুলো উদ্ধার করে আনবে আজই। পরে তা আমরা উপযুক্ত জায়গা দেখে অবমুক্ত করবো।’

তিনি আরও বলেন, ‘এগুলো বিড়ালেরই একটি জাত। এই ধরনের বিড়াল এখন দেখা যায় না। মূলত তারা গ্রামের জঙ্গল বা ঝোঁপে বসবাস করে। হাঁস-মুরগি ধরে খায়। তবে খাবারের সন্ধানে মাঝে মাঝে তারা লোকালয়ে বেরিয়ে পড়ে। এগুলো কিছুটা হিংস্র প্রজাতির।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
পাখির খাবার নাকি মানুষেরও? ডিমের চরের ‘ধানসী’ ঘিরে কৌতূহল
এশিয়ার এই রিভার সাফারি যেন আমাজনের জঙ্গল
কংক্রিটের শহরেও বেঁচে থাকুক বন্যপ্রকৃতি
সর্বশেষ খবর
প্রয়োজন নেই, তবু ‘ছাড়’ দেখলেই কিনতে ইচ্ছে করে কেন?
প্রয়োজন নেই, তবু ‘ছাড়’ দেখলেই কিনতে ইচ্ছে করে কেন?
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে