ধর্ষণের প্রতিবাদে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ মার্চ ২০২৫, ২২:৫১আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২২:৫১

দেশে বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

রবিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে এ বিক্ষোভ শুরু হয়। এরপর ছাত্রী হলগুলো প্রদক্ষিণ করে আবারও জিরো পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’; ‘ফাঁসি চাই ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে চবি শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন, ‘এই ইন্টেরিম সরকার আমাদের রক্তের ওপর দিয়ে এসেছে। কিন্তু এই সরকার নৈরাজ্য ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে পারছে না। দেশে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। এই সরকারকে অবশ্যই সব ধর্ষণের ঘটনার বিচার করতে হবে।’

সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘বর্তমানে দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। এমনকি আট বছরের ছোট শিশু পর্যন্ত ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ধর্ষকদের ফাঁসির শাস্তি চাই। সরকার ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ হলে আমরা আবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে জুলাইয়ের মতো আন্দোলনে নামতে বাধ্য হবো।’

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি