রাজশাহীতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত বিএনপিকর্মীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ১৭:২০আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৭:২০

রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুর ৩টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তানোরের কৃষ্ণপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাম গনিউল ইসলাম (৫০)। তিনি তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিনের ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের মনোনয়নপ্রত্যাশী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি আসার আগে কৃষ্ণপুর মোড়ে প্রধান অতিথিকে বরণ করতে দুই পক্ষের কর্মী-সমর্থকেরা অবস্থান নেন। এ সময় ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মুজিবুর রহমানের কর্মীরা প্রধান অতিথিকে বরণ (রিসিভ) করতে চাইলে মোমিন গ্রুপের কর্মীরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে গুরুতর আহত গনিউল ইসলামকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, গনিউলের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছিল। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তিনি মারা যান।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘ইফতার অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। গনিউলের মৃত্যুর খবর পেয়েছি। তার পরিবারের সদস্যদের মামলা করার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান
সরকারের সবচেয়ে বড় সাফল্য ছয় মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী 
সরকারের ১৮০ দিনে অর্থনীতির গতি কতটা ফিরলো
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস