গোপালগঞ্জে স্বর্ণপট্টিতে ভয়াবহ আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ১৫:০৬আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৫:০৬

গোপালগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ে গেছে দুটি স্বর্ণের দোকান। এতে কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোর রাতে শহরের স্বর্ণপট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার জানান, শহরের স্বর্ণপট্টির শাহজাহান মুন্সির আল মদিনা জুয়েলার্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাশের অসিত বিশ্বাসের মা তারা জুয়েলার্সে আগুন লেগে যায়। এতে দুটি স্বর্ণের দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এই আগুনে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

তবে এই ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মা তারা জুয়েলার্সের মালিক অসিত বিশ্বাস বলেন, ‘গভীর রাতে শাহজাহান মুন্সির আল মদিনা জুয়েলার্সে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের ঘটনা ঘটে। এতে আমার দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের