সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫, ১৭:০২আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৭:০২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বেলা ১২টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

এ হামলায় আহত সাংবাদিকের নাম রকিবুল ইসলাম আফ্রিদি। তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সেনাবাহিনীকে তথ্য দিয়ে কয়েকজনকে ধরিয়ে দেওয়ার সন্দেহে এবং উপজেলার বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশার বিরুদ্ধে ধর্ষণের সংবাদ প্রচার করায় সাংবাদিক রকিবুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় গত ১১ মার্চ আহত সাংবাদিকের মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেছেন। দুঃখের বিষয় মামলার পাঁচ দিনে মাত্র একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।’

হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে থানার সব সংবাদ বর্জনের হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তব্য দেন– দৈনিক কালবেলার মেহেদী হাসান, ভোরের ডাকের ইমরান শেখ, যায়যায়দিনের শওকত হোসেন মুকুল, দি ডেইলি ট্রাইব্যুনালের তরিকুল ইসলাম, আমার সংবাদের এসএম বিপুল ইসলাম, আজকের পত্রিকার সজল সরকার, খবরপত্রের আফজাল হোসেন, ভোরের কাগজের সফিকুল ইসলাম (শফিক), এশিয়ান টিভির হাফিজুর রহমান, আজকের দর্পনের ফারহান লাবিব প্রমুখ।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি মজিবুর রহমান, গণঅধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শাহিদ আলম, সাধারণ সম্পাদক মহসিন শেখ, দৈনিক আমাদের বার্তার রাকিব চৌধুরী, দৈনিক জবাবদিহির হাবিবুল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।’

উল্লেখ্য, গত ১০ মার্চ সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে বর্নি ইউনিয়ন পরিষদের পাশে সাংবাদিক রকিবুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। তিনি বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের