আড়িয়াল খাঁ থেকে বালু তোলার দায়ে একজনের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ১৪:২৩আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৪:২৩

ফরিদপুর সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদ থেকে বালু তোলার দায়ে এক যুবকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকাল 8টার দিকে সদরপুর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন অবৈধভাবে নদ থেকে মাটি তোলার সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

চরনাছিরপুর ইউনিয়নের মোল্যাকান্দি গ্রামের পদ্মা-আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাটি খননযন্ত্র ড্রেজার জব্দ করে রাজীব (২৫) নামে এক যুবককে এক মাসের জেল দেওয়া হয়েছে। অভিযানে ওই নদ এলাকা থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করে। ওই সময় ড্রেজার চালক রাজীবকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আটক রাজীব পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের ফজলুল হকের ছেলে।

এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদী থেকে অবৈধভাবে মাটি তোলায় ফসলি জমি হুমকির মুখে পড়ছে। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের