কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংক ব্যবস্থাপক কারাগারে

রংপুর প্রতিনিধি
২০ মার্চ ২০২৫, ১৬:১৩ আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৬:১৩

রংপুরে ১৬৮ জন কৃষকের নামে ভুয়া শস্যঋণ বিতরণের নামে এক কোটি ৩৬ লাখ টাকা আত্মসাতের মামলায় কৃষি ব্যাংকের এক শাখা ব্যবস্থাপকের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুরের সিনিয়র স্পেশাল জজ ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুরের পীরগাছা শাখায় শস্যঋণ দেওয়ার নামে ১৬৮ জন কৃষকের নামে ভুয়া ঋণ দেখিয়ে এক কোটি ৩৬ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে দুদক আইনের মামলা হয় ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলামের বিরুদ্ধে। তদন্ত শেষে আসামির নামে আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের রংপুরের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল আলম।

আসামি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বৃহস্পতিবার মামলার প্রধান আসামি ওই ব্যাংকের পীরগাছা শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে আদালতের হাজতখানা থেকে কারাগারে পাঠানো হয়।

এ ব্যাপারে দুদকের আইনজীবী হারুন অর রশীদ জানান, আসামি ১৬৮ জন কৃষকের নামে ভুয়া শস্যঋণ বিতরণ দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমন অভিযোগে দুদকের মামলায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম