বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী নিহত

নেত্রকোনা প্রতিনিধি
২০ মার্চ ২০২৫, ১৬:৫৫ আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৬:৫৫

নেত্রকোনার আটপাড়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর সোয়া ৫টার দিকে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের গণিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে নূরজাহান বেগম (৪৫) নামে ওই নারী মারা যান। তিনি গণিপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। আহতদের নাম-পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণিপুর গ্রামের বাবুল মিয়ার সঙ্গে জমি নিয়ে তার মামা একই গ্রামের লাল মিয়ার বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার ভোরে লাল মিয়া ও তার লোকজন বাবুল মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলায় নুরজাহান বেগমসহ পাঁচ জন আহত হন। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে নূরজাহান মারা যান।

/এমএএ/
সম্পর্কিত
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: যেসব প্রশ্নের উত্তর মেলেনি
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার