টাঙ্গাইলে গুলি করে মহিষ ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫, ০৯:১৪ আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৯:১৪

টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি করে মহিষ ব্যবসায়ীদের কাছ থেকে ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের উপজেলার বাশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন– রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল ও জেবেল মিয়া।

জানা গেছে, মির্জাপুর উপজেলার কাইতলা গরু-মহিষের হাটে ব্যবসায়ীরা ২৮টি মহিষ বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেটকারে বাড়ি ফিরছিলেন। গাড়িটি উপজেলার নয়াপাড়া এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস ব্যবসায়ীদের প্রাইভেটকারের গতিরোধ করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। পরে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে দুটি ব্যাগ ভর্তি ৭৮ লাখ টাকা ছিনিয়ে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। মামলা প্রক্রিয়াধীন। দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি