বিয়ের আগের রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসফেরত যুবকের

মেহেরপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫, ১০:২৮আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১০:২৮

বিয়ের সব আয়োজন শেষ। সকালে বরবেশে নববধূ আনতে যাওয়ার কথা। তার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রবাসফেরত সাগর হোসেন নামের এক যুবকের। বিয়ে বাড়ির আনন্দের আয়োজন এখন শোকে পরিণত হয়েছে। সড়কে মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিনচালিত আলগামনের মুখোমুখি সংঘর্ষে সাগর নিহত হন।

শনিবার রাত ৮টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি এবাদতখানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গাংনী থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন সাগর। পথে মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান আলগামনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাগর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, সম্প্রতি সাগর সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। রবিবার ছিল তার বিয়ের দিন। তার আগেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলো।

গাংনী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই সাগরের মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের