যমুনা সেতুর পশ্চিমে রেললাইনের পাশে পড়ে ছিল অচেতন আহত তরুণী 

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০২৫, ১৯:২৬আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৯:২৬

যমুনা সেতুর পশ্চিমের সিরাজগঞ্জের মুলিবাড়ি এলাকায় এক তরুণীকে স্থানীয়রা রেললাইনের পাশ থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে রেলওয়ে পুলিশের সহায়তায় তাকে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী।

সোমবার (২৪ মার্চ) ভোর ৬টার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে মুলিবাড়ি এলাকায় ওই তরুণী হঠাৎই পড়ে যান বলে স্থানীয়দের বরাত দিয়ে জানান সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন। পরে রেললাইনের ধার থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

ওসি বলেন, ‘ওই তরুণী একতা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গেলে স্থানীয়রা প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এরপর রেলওয়ে পুলিশের সহায়তায় তাকে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন।’

তরুণীর মাথায় আঘাতের চিহ্ন আছে এবং এখনও জ্ঞান ফেরেনি জানিয়ে ওসি আরও বলেন, ‘আমরা তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেছি, কিন্তু কিছুই পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ২০ বছরের মতো হতে পারে। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। তাকে কেউ চিনে থাকলে হাসপাতাল বা রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করারও আহ্বান জানাচ্ছি।’ তবে তরুণী পড়ে গেছেন, নাকি তাকে ফেলে দেওয়া হয়েছে সে ব্যাপারে কিছু বলতে পারেননি ওসি।

/এমএএ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী