পাহাড়ে জুমচাষ করতে গিয়ে আগুনে পুড়ে একজনের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ২৩:০১আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২৩:০১

রাঙামাটির সাজেকে জুমের আগুনে দগ্ধ হয়ে চয়ন ত্রিপুরা (৪২) নামে এক জুমিয়ার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে সাজেকের পাইলিং পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ জানান, মঙ্গলবার বিকালে কংলাক পাহাড়ের নিচে পাইলিং পাড়ার পাহাড়ের জুমচাষের জন্য জমি প্রস্তুত করতে আগুন দেন চয়ন ত্রিপুরা। সেখানে তিনি অবস্থান করছিলেন। আগুন দ্রুতই ছড়িয়ে পড়লে তিনি আগুনের মাঝে আটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরির আক্তার জানান, সাজেকে জুমে আগুন দেওয়ার পর অসতর্কতাবশত আগুনে আটকে পড়েন চয়ন ত্রিপুরা। তাকে উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি