ঈদ উদযাপনে দেশে এসে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৫, ১৫:৪১আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১৫:৪১

চট্টগ্রামের মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কাতার প্রবাসীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তার নাম বোরহান উদ্দিন (৪০)। তিনি আট দিন আগে বিদেশ থেকে দেশে আসেন ঈদুল ফিতর উদযাপন করার লক্ষ্যে। সোমবার (৩১ মার্চ) সকালে বসতঘরের আইপিএসের ব্যাটারিতে পানি দিতে গেলে এই দুর্ঘটনা ঘটে।

বোরহান উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের শেখ আবু বক্কর সিদ্দিক ওরফে কেনু মোল্লার ছেলে।

জানা যায়, বোরহান সোমবার সকালে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পরে বসতঘরের আইপিএসের ব্যাটারিতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞান হয়ে পড়েন। স্বজনরা প্রথমে তাকে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজীব কুমার দে জানান, পরিবারের লোকজন সকালে মৃত অবস্থায় বোরহান নামের একজনকে হাসপাতালে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।

/এমএএ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী