বান্দরবানে গাছের সঙ্গে পর্যটকবাহী মিনিবাসের ধাক্কা, আহত ২৫

বান্দরবান প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৫, ১২:৪৩ আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১২:৪৩

বান্দরবানের লামার মিরিঞ্জা এলাকায় গাছের সঙ্গে পর্যটকবাহী মিনিবাসের ধাক্কায় ২৫ জন পুরুষ, নারী ও শিশু আহত হয়েছে। আহতদের মধ্যে এক শিশুসহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টায় লামার মিরিঞ্জা পাহাড়ের মাদানীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকহন হলেন– ডা. ফাহাদ বিন তৈয়ব (৩৪), মালিয়াত জাহান দুলিকা (১২), আব্দুল্লাহ মো. ওমর ফারুক (৫), আওসাফ আহনাফ সিদ্দিকি তাহজিব (১২), ফজল আহমেদ (৫৫), মো. হেলাল (৩১), তাহজীব (১২)। আহতরা সবাই লোহাগাড়া উপজেলার আধুনগর ও কলাউজানের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে সবাই চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ও কলাউজান থেকে এসআর নামে একটি মিনিবাসে লামায় বেড়াতে যাচ্ছিল। তাদের মিনিবাসটি লামার মিরিঞ্জা পাহাড়ের মাদানীনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বড় গাছকে ধাক্কা দেয়। এ ঘটনায় ২৫ জন আহত হন। পরে স্থানীয় দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক রিয়াদ হোসেন জানান, বাসটি আপাতত লামা ট্রাফিক হেফাজতে আছে। আহত সবাইকে লামা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে লোহাগাড়ায় চলে যায়। গুরুতর আহত হেলপার আমজাদ হোসেনের দুই পা ভেঙে গেছে। তার স্বজনরাও আসছে।

/এমএএ/
সম্পর্কিত
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, নিরাপদে নামিয়ে আনা হলো পর্যটকদের
এবার কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে শতাধিক পর্যটক
সর্বশেষ খবর
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে 
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে 
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আইসিজের রায়, স্বাগত জানালো বাংলাদেশ
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আইসিজের রায়, স্বাগত জানালো বাংলাদেশ
সাতক্ষীরার সাবেক এমপি দোলন ঢাকায় গ্রেফতার
সাতক্ষীরার সাবেক এমপি দোলন ঢাকায় গ্রেফতার
নিখোঁজ হননি, সেই বিচারক জানালেন ‘একা ঘুরতে এসেছি’
নিখোঁজ হননি, সেই বিচারক জানালেন ‘একা ঘুরতে এসেছি’
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক