বান্দরবানে ৯ তামাক চাষিকে অপহরণ

বান্দরবান প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১২:২৪ আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১২:২৪

বান্দরবানের লামার সরইয়ের লেমুপালং এলাকায় ৯ তামাক চাষি‌কে অপহরণের অভি‌যোগ উঠেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তা‌দের‌কে সরইয়ের লেমুপালং এলাকার তামাক ক্ষেত থেকে অপহরণ করা হয়।

এর মধ্যে দুই জনের পরিচয় মিলেছে। তারা হলেন- আমিন ও ভু‌ট্টো। অন্য সাত জনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, আমিন ও ভু‌ট্টো মূল চাষি। তা‌দের অধীনে আরও সাত শ্রমিক কাজ কর‌তো। সোমবার গভীর রা‌তে সরইয়ের লেমুপালংয়ের নিজ বাগান থেকে একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রের মুখে তা‌দের অপহরণ ক‌রে নি‌য়ে যায়। তা‌দের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী।

বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কায়ছার বলেন, বান্দরবানের সরইয়ে তামাক শ্রমিক‌দের অপহরণের খবর পেয়েছি। তবে কারা অপহরণ করেছে তা স্পষ্ট নয়। তা‌দের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালাচ্ছে।

এর আগে একই এলাকা থেকে ১‌ ফেব্রুয়ারি রা‌তে সাত তামাক শ্রমিক ও লামার ফা‌সিয়াখালী থেকে ১৫‌ ফেব্রুয়ারি ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

/এফআর/
সম্পর্কিত
৪ বছরের শিশুকে ‘অপহরণের চেষ্টা’, উদ্ধার হলো যেভাবে
স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের প্রস্তুতি: চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেফতার ৭
রাজধানীতে অপহৃত শিশু উদ্ধার, নারী গ্রেফতার
সর্বশেষ খবর
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন