রাজশাহীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৫, ১৯:১০আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৯:১০

রাজশাহী নগরীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী র‌্যাব-৫-এর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার (৪ এপ্রিল) রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিন জন হলো– নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখেরচক পাচানী মাঠের মোবারকের ছেলে শাকিল (২১), তার ভাই রবিন (২৭) এবং শেখেরচক বিহারীপাড়ার শুকুরের ছেলে শুভ (২৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় পরিকল্পিতভাবে নগরীর টিকাপাড়ায় পথরোধ করে বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ি, চাপাতি, রামদা, চাকু নিয়ে মিমকে (২৩) দুর্বৃত্তরা এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করে। পরে সন্ত্রাসীরা শেখেরচক ঈদগাহ পাচানী মাঠসংলগ্ন নদীর ধারে নিয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। গুরুতর আহত অবস্থায় মিমকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে রেখে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিম।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। জড়িত আসামিদের গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫-এর একটি বিশেষ টিম আসামি রুমনকে গত ২৭ মার্চ গ্রেফতার করে। পরে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারি এলাকায় অভিযান চালিয়ে অন্য তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম