বিলবোর্ড দৃষ্টিগোচর করতে সড়কের গাছ কাটায় বিএনপি নেতার পদ স্থগিত

সিলেট প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৫, ২১:৫৯আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ২১:৫৯

সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। নগরীর মদিনামার্কেট এলাকায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিলবোর্ড স্থাপন এবং তা পথচারীদের দৃষ্টিগোচর করতে সড়ক বিভাজকের গাছের ডালপালা কেটে ফেলায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ স্বাক্ষরিত এক পত্রে আমির হোসেনের পদ স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।

ওই পত্রে বলা হয়েছে, ‘সিলেট মহানগরীর কয়েকটি স্থানে রোড ডিভাইডারের (সড়ক বিভাজক) গাছ কেটে বিলবোর্ড লাগানো হয়েছে। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ছাড়া আপনি দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিষয়টি ইতোমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান মহোদয়ের নজরে এসেছে। এই গর্হিত কাজের জন‍্য আপনার প্রাথমিক সদস‍্য পদসহ দলের সব পদ আগামী তিন মাসের জন‍্য স্থগিত করা হলো।’

এর আগে, গত ২৫ মার্চ রাতে সিলেট নগরীর পাঠানটুলা-মদিনামার্কেট এলাকায় ঈদের শুভেচ্ছা বিলবোর্ড গাছের ডালে ঢাকা পড়ায় শ্রমিক দিয়ে ডালপালা কাটান বিএনপি নেতা আমির হোসেন। বিলবোর্ডে তার ছবির পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের ছবি। পাশেই বড় করে দেওয়া আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী