অস্তিত্বহীন প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, তদন্তে দুদক

খাগড়াছড়ি প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, ১৯:৫৫আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৯:৫৫

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে জেলা পরিষদের মাধ্যমে অস্তিত্বহীন প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সরেজমিন তদন্তে নেমেছে দুর্নীতি দমন (দুদক)।

দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদ কালাম জানান, বৃহস্পতিবার সারাদিন দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা এবং যাদের নামে প্রকল্প দেখানো হয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা করেছে।

তিনি আরও জানান, খাগড়াছড়িতে বিভিন্ন অস্তিত্বহীন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে জেলা পরিষদের মাধ্যমে তিন কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এ ছাড়াও রাঙামাটিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এক কোটি ২২ লাখ ২০ হাজার টাকা এবং বান্দরবানে ৫ লাখ ৩০ হাজার টাকা দেওয়া হয়। এই বরাদ্দে একটি জনগোষ্ঠী সুবিধা পেলেও বাকিরা সুবিধাবঞ্চিত– এমন অভিযোগে আন্দোলনে নামেন নানা জাতিগোষ্ঠীর লোকজন। তারা পার্বত্য বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমারও অপসারণ দাবি করেন। এসব বিষয় খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে অস্তিত্বহীন প্রকল্প পরিদর্শন করে অভিযান চালিয়ে প্রতিবেদন দাখিলের জন্য একই কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেনের নেতৃত্বে একটা এনফোর্সমেন্ট টিম গঠন করা হয়। এই টিমকে উল্লিখিত অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা যাচাই করে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রথম দিনে তদন্তে কী পাওয়া গেছে সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি এনফোর্সমেন্ট কমিটির প্রধান আহমদ ফরহাদ হোসেন।

/এমএএ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী