খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি

যশোর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৬আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৬

যশোর সদর উপজেলার রূপদিয়া ঘোড়াগাছি এলাকার ‘আফিল লেয়ার ফার্ম’ নামে একটি মুরগির খামারে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৫০ হাজার মুরগিসহ মেশিনারিজ পুড়ে গেছে। যার ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা।

শুক্রবার দুপুর দেড়টার দিকে এ আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই খামারজুড়ে ছড়িয়ে পড়ে।

আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাবলু জানান, ঘোড়াগাছি এলাকায় তাদের একশ বিঘা জমির ওপর তাদের লেয়ার মুরগির ফার্ম রয়েছে। সেখানকার ১৭টি শেডের মধ্যে একটিতে শুক্রবার দুপুর দেড়টার দিকে হঠাৎ আগুন লাগে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে আসে। এরপর প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ওই শেডে ৫০ হাজার মুরগি ছিল। সব মুরগি মারা যাওয়ার পাশাপাশি শেডে অবস্থিত মেশিনারিজ পুড়ে গেছে।

তিনি আরও বলেন, ‘আমাদের সবকটি শেড অটোমেটিক মেশিন দ্বারা নিয়ন্ত্রিত করা হয়। তাপ নিয়ন্ত্রণ মেশিনসহ সব কটি মেশিন আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে।’

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, রূপদিয়ায় আফিল লেয়ার ফার্মের একটি শেডে আগুন লাগার খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শটসার্কিটের কারণে আগুন লাগতে পারে।’

আফিল লেয়ার ফার্ম সূত্রে জানা গেছে, তাদের ১৭টি শেডে ৭ লাখ মুরগি রয়েছে। প্রতিদিন এই ফার্ম থেকে ৪ লাখ ডিম উৎপাদন হয়ে থাকে।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের