ঠাকুরগাঁওয়ে মসজিদের ভবন নির্মাণকাজ উদ্বোধন করলেন বিএনপি মহাসচিব

ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ১৫:১৭আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৫:১৭

ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের (কাচারী জামে মসজিদ) ছয় তলা ভবনের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কাজের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব এ সময় স্মৃতিচারণ করে বলেন, ‘এই বড় মসজিদের কাজ যখন প্রথম শুরু হয়, আমি তখন হাইস্কুলের ছাত্র। তখন স্কুল থেকে গিয়ে আমরা এই নির্মাণ কাজে অংশ নিই। সে সময় মির্জা রুহুল আমীন সাহেব , মির্জা সাদেকুল ইসলাম সাহেব, মাওলানা তমিজ উদ্দিন সাহেবসহ এ শহরের বিশিষ্টজনরা এই মসজিদ নির্মাণে উদ্যোগ নিয়েছিলেন। সে কারণেই আসলে আমি এই কাজের উদ্বোধনের উপযুক্ত ব্যক্তি নই।’

তিনি নির্মাণকাজে যুক্ত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমরা যে উদ্যোগ নিয়ে মসজিদটির পুনর্নির্মাণে হাত দিয়েছি, আসুন ঐক্যবদ্ধ হয়ে সেই কাজটা সম্পন্ন করি।’

উদ্বোধনে উপস্থিত ছিলেন– ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কমিটির আহ্বায়ক ডা.আবু মো.খায়রুল কবির, মসজিদ নির্মাণ কমিটি-কার্যনির্বাহী কমিটিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান।

প্রায় ৩৪ কোটি ব্যয়ে ছয়তলা বিশিষ্ট এই মসজিদটির নির্মাণকাজ যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন মসজিদ নির্মাণ কমিটি।

/এমএএ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি