সুরমা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ১৫:৩৯আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৫:৩৯

সুনামগঞ্জের সুরমা নদীতে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও বিস্কুট জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ভোর রাতে এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের সীমান্তবর্তী চলতিনদী পার হয়ে সুরমা নদী দিয়ে চোরাচালানের পণ্য নিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার আসছে। খবর পেয়ে বিজিবি ও টাস্কফোর্সের সদস্যরা নদীতে বিভিন্ন নৌযানে তল্লাশি করেন। একপর্যায়ে একটি যাত্রীবাহী ছোট ট্রলারের পাটাতনের নিচে লুকিয়ে রাখা ভারতীয় কেশ তেল, সাবান, ফেসওয়াশ ক্রিম, বিস্কুট, রঙ ফর্সা করার ক্রিমসহ বিভিন্ন প্রসাধন সামগ্রী জব্দ করে। আটক পণ্যের বাজার দর ৪০ লাখ টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, চোরাচালান প্রতিরোধের সীমান্তের পাশাপাশি সড়ক ও নৌপথে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করছেন। আগামী ঈদকে সামনে রেখে চোরাচালান প্রতিরোধ করতে বিজিবি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
শূন্যরেখায় ঠেলে পাঠানো ব্যক্তিদের সরিয়ে নিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম