মোটরসাইকেল আরোহী এক ব্যক্তিকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ১৯:০২আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৯:০২

খুলনার ফুলতলা উপজেলার পিপরাইল এলাকায় সুমন মোল্লা নামে একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, ‘বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সন্ত্রাসীরা সুমনকে গুলি করে হত্যা করে। পুলিশ হত্যাকারীদের আটকে অভিযান পরিচালনা করছে। সুমন মোল্লার বিরুদ্ধে মারপিটের মামলা ছিল এবং মামলায় তিনি কারাগারেও ছিলেন। সম্প্রতি তিনি জামিন পেয়ে কারাগার থেকে বের হন। সুমন পিপরাইল গ্ৰামের রকিব উদ্দিন মোল্লার ছেলে। তিনি জমিরা বাজারের একজন ভূসি ব্যবসায়ী।’

স্থানীয়রা জানান, সুমন তার বাড়ি থেকে দুপুরে জামিরা বাজারের উদ্দেশে বের হন। বাড়ি থেকে এক কিলোমিটার দূরত্বে পিপরাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা তার গতিরোধ করে এবং তাকে লক্ষ করে গুলি করে। গুলিটি সুমনের ডান থুতনি ভেদ করে। তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধানক্ষেতে পড়ে যান।

স্থানীয়রা সুমনকে ধানক্ষেত থেকে তুলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি