নিজ বাসা থেকে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ এপ্রিল ২০২৫, ১৫:৪৮আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৫:৪৮

চট্টগ্রাম নগরীতে নিজ বাসায় তানজিনা বেগম (২৩) নামে এক পোশাক কারখানার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১২টার দিকে পতেঙ্গা থানাধীন স্টিলমিল খালপাড় এলাকার চেয়ারম্যান গলির একটি বাসায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে মৃতের স্বামী পলাতক। পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর পালিয়ে গেছে স্বামী।

তানজিনা বেগমের বাড়ি নেত্রকোনা জেলার নান্দাইল উপজেলায় হলেও চাকরির সুবাদে চট্টগ্রামের বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, পতেঙ্গা খালপাড় এলাকায় একটি বাড়ির নিচতলায় স্বামী ও ভাইসহ ভাড়া থাকতেন তানজিনা বেগম। তারা সবাই পোশাক কারখানায় চাকরি করতেন। রাতে তানজিনার ভাই বাসায় এসে তালা দেওয়া দেখে আরেক ভাইয়ের কাছ থেকে চাবি এনে বাসায় ঢোকেন। এ সময় তানজিনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। গভীর রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই পোশাকশ্রমিককে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে ওই তার স্বামী পলাতক রয়েছে। আমরা ধারণা করছি, পারিবারিক বিরোধ নিয়ে স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।’

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী