বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৫, ২০:০৩আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ২০:০৩

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছে বাবা ও মেয়ে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ১টায়।

পাটকেলঘাটা থানার এসআই অনিরুদ্ধ বিশ্বাস ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি থেকে মোটরসাইকেলে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে বাসের চাপায় এই দুর্ঘটনা ঘটে। ওই মোটরসাইকেলে অপূর্ব সাধু (৩৫) ও রিতা সাধু (৩০) দম্পতি তাদের দুই ছেলেমেয়েসহ যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে ঢাকা টু সাতক্ষীরাগামী ‘সাতক্ষীরা লাইন’ বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন রিতা ও তিন বছরের ছেলে সৌরভ সাধু। মারাত্মক আহত হন মোটরসাইকেল চালক অপূর্ব ও মেয়ে শোভা সাধু (৯)।

ঘাতকবাসটি চাপা দিয়েই দ্রুত চলে যাওয়ায় পুলিশ বাস ও বাসচালককে আটক করতে পারেনি।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম