বনশ্রীতে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৫, ১৭:২২আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৭:২২

রাজধানীর খিলগাঁও থানার বনশ্রীতে ফরাজি হাসপাতালের সামনে  বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। তারা হলেন— পাভেল (১৯) ও আব্দুলাহ আল মামুন (২১)।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক আব্দুল্লাহ আল নোমান ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর তরুণ মো. পাভেলকে গুরুতর আহত অবস্থায় ফরাজী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল্লাহ আল নোমান নারায়ণগঞ্জের রূপগঞ্জ নামারমুসুরি এলাকার কৃষক নুর ইসলামের ছেলে। তিনি মোড়াপাড়া ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তারা এক ভাই এক বোন। অপরজন নিহত পাভেল মিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জের মাঝিনা দিঘির পাড় এলাকার  মামুনের ছেলে।  তিনি আগে পড়াশোনা করতো, বর্তমানে বেকার। এক ভাই এক বোনের তিনি ছিলেন জ্যেষ্ঠ।

/এআইবি/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান