রাঙামাটিতে সিএনজি অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ৬

রাঙামাটি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৫, ১৯:১৮আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৯:১৮

রাঙামাটিতে সিএনজিচালিত অটোরিকশা-পিকআপ সংঘর্ষের ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। আহত অবস্থায় রাউজনে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ছয় জনে।

শনিবার সকালে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক আমবাগান এলাকায় রাঙামটি-চট্টগ্রাম সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বাসিন্দা অটোরিকশাচালক ইজাদুল, কাউখালীর বাসিন্দা মিনু মারমা, নুর নাহার বেগম, রাউজান এলাকার বাসিন্দা আবু তোরাপ ও মো. জয়নাল আবেদীন, হাটাহাজারির বাসিন্দা মাহবুবুর রহমান।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন, ‘চেহেরী বাজারে হাটের দিন ছিল আজ। হাটে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন নিহতরা। সিএনজি অটোরিকশাটি মনারটেক আমবাগান এলাকায় আসলে বিপরীত দিক থেকে কাঠবোঝাই পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনায় সিএনজিতে থাকা সবাই নিহত হয়েছেন। পিকআপ চালক পালিয়ে গেছে। পুলিশ চালককে ধরতে অভিযান শুরু করেছে।’

স্থানীয়রা জানান, চেয়ারম্যান এলাকায় রাস্তার বাক থাকার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। কয়েকদিন আগেও ঢাকা থেকে রাঙামাটিগামী রবি একপ্রেসের হুন্দাই বাস একই স্থানে উল্টে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে কয়েকজন আহত হয়েছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি