গাইবান্ধায় এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

গাইবান্ধা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, ১৩:৪৩আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৩:৪৩

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাওন মিয়ার নেতৃত্বে দুদকের তিন সদস্যের একটি দল প্রকৌশলীর কার্যালয়ে এসে অভিযান শুরু করে।

তবে অভিযানের সময় কার্যালয়ে ছিলেন না উপজেলা প্রকৌশলী খাইরুল ইসলাম। পরে দুদকের কর্মকর্তারা কার্যালয়ের অন্য কর্মচারীদের ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় তারা এ উপজেলায় ২০২১-২০২৪ পর্যন্ত এডিপির বরাদ্দের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রে তল্লাশি করেন। এ সময় কাগজপত্রে অনিয়ম, অসংগতি নানা অভিযোগে প্রকল্পের তালিকা ধরে কাজের অগ্রগতি দেখতে প্রকল্প এলাকায় পরির্দশন শুরু করেন দুদকের কর্মকতারা।

এ বিষয়ে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাওন মিয়া জানান, সরেজমিনে এডিবির প্রকল্প এলাকা পরিদর্শন শেষে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, এ উপজেলায় ২০২১-২০২৪ পর্যন্ত এডিপির বরাদ্দের বিভিন্ন প্রকল্পে নানা অনিয়ম, নয়ছয়সহ দুর্নীতির অভিযোগ রয়েছে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। বিশেষ করে, প্রকল্প কমিটি যেসব কাজ করেছে, সেসব কাজে অনিয়ম বেশি হয়েছে।

এসব প্রকল্পের মধ্যে কোনোটির অর্ধেক, আবার কোনোটির কাজ না করেই টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামেও টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী ও প্রকল্প কমিটির চেয়ারম্যানরা প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম