বগুড়ায় দুই সাংবাদিকদের ওপর হামলা: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৩ মে ২০২৫, ২০:২৩আপডেট : ০৩ মে ২০২৫, ২০:২৩

বগুড়ায় দুই সাংবাদিককে মারপিট ও অস্ত্র আইনের পৃথক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শহর সভাপতি আবির হাসান বিদ্যুৎকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল শনিবার সকালে তাকে শহরের মালতিনগর এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবির ওসি ইকবাল বাহার এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, বগুড়া শহর ছাত্রলীগের সভাপতি আবির হাসান বিদ্যুৎ শহরের মালতিনগর দক্ষিণপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। বিদ্যুৎ ও তার সহযোগীরা গত ৬ এপ্রিল বিকাল সাড়ে ৩টার দিকে শহরের জলেশ্বরীতলার জেলখানা মোড়ের একটি দোকানে জুস পান করছিলেন। সে সময় জুস অর্ডার করা নিয়ে তাদের সঙ্গে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট আসাফুদৌলা নিয়নের বাকবিতণ্ডা হয়।

এরপর ছাত্রলীগ নেতা বিদ্যুতের নেতৃত্বে চারটি মোটরসাইকেলে আসা তার সহযোগীরা দুই সাংবাদিককে মারপিট করেন। এ ব্যাপারে পরদিন সদর থানায় মারপিটসহ বিভিন্ন ধারায় এবং শাজাহানপুর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা হয়। পুলিশ শাজাহানপুরে অস্ত্রসহ সহযোগীকে গ্রেফতার করলেও বিদ্যুৎ পালিয়ে যান।

বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার জানান, তার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার সকালে শহরের মালতিনগর এলাকা থেকে আবির হাসান বিদ্যুৎকে গ্রেফতার করে। বিদ্যুৎকে শাজাহানপুর থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের