ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে

এখনও উদ্ধার হয়নি প্রকাশ্যে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া পল্লি চিকিৎসক

গাইবান্ধা প্রতিনিধি
০৪ মে ২০২৫, ২০:৩৭আপডেট : ০৪ মে ২০২৫, ২০:৪৩

গাইবান্ধার সাদুল্লাপুরে দিনদুপুরে রাস্তায় পথরোধ করে এক পল্লি চিকিৎসককে অপহরণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হওয়ার দুই দিন পার হলেও রবিবার বিকাল পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

শুক্রবার (২ মে) বিকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটার ব্রিজ এলাকার রাস্তা থেকে মোটরসাইকেল থেকে নামিয়ে তরিকুল ইসলাম (৩৫) নামে ওই ব্যক্তিকে অপহরণ করা হয়।

তরিকুল ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। ভাতগ্রাম বাজারে তার চেম্বার ও ওষুধের দোকান রয়েছে। এ ছাড়া তিনি একটি মসজিদে ইমামতি করেন।

এদিকে, ঘটনার সময় প্রত্যক্ষদর্শীর মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায়, রাস্তা থেকে পল্লি চিকিৎসক তরিকুল ইসলামকে জোর করে টেনেহিঁচড়ে একটি অটো রিকশাভ্যানে তুলে নিয়ে যাচ্ছে কয়েকজন। এ সময় রাস্তায় স্থানীয় লোকজন ছাড়াও পুলিশের পোশাক ও মাথায় হেলমেট পড়া একজনকে দেখা যায়।

স্বজনদের অভিযোগ, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ভাতগ্রাম বাজারের ওষুধের দোকানে যাওয়ার সময় তরিকুলকে মারধরের পর অপহরণ করা হয়। পূর্ব শত্রুতার জেরে দক্ষিণ সন্তোলা গ্রামের সুমন মিয়া এবং চাঁদকরিম গ্রামের মিলন মিয়ার নেতৃত্বে ৭-৮ জন মিলে তাকে অপহরণ করে অজ্ঞাত জায়গায় আটকে রেখেছে। এ ঘটনায় থানায় মামলা হলেও এখনও তরিকুলকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে স্বজনদের মাঝে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘অপহরণের ঘটনায় দুই জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। অপহরণের শিকার তরিকুল ইসলামকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে।’

ঘটনার সময় পুলিশ সদস্যের উপস্থিতির বিষয়ে ওসি বলেন, ‘ডিউটি করে ফেরার সময় ঘটনা দেখে হয়তো তিনি (পুলিশ সদস্য) দাঁড়িয়ে ছিলেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

অপহরণের শিকার তরিকুলের ভাই হিরু মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে তরিকুলের সঙ্গে নানা বিষয়ে শত্রুতা করে আসছেন সুমন ও মিলনসহ তাদের পক্ষের লোকজন। পরিকল্পিতভাবে অপহরণ করেছে তারা। ঘটনার দুই দিনেও তার খোঁজ মেলেনি। এমনকি অপহরণে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তরিকুল বেঁচে আছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে তাও অজানা।’

তিনি আরও বলেন, ‘অপহরণের ঘটনার সময় পুলিশের পোশাক ও হেলমেট পড়া একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সুজন মিয়া নামে ওই পুলিশ সদস্য সাদুল্লাপুর থানায় উপ-পরির্দশক (এসআই) হিসেবে কর্মরত। অপহরণকারীদের সঙ্গে ওই পুলিশ সদস্য ছিলেন।’ দ্রুত তরিকুলকে উদ্ধারসহ জড়িতের গ্রেফতারের দাবি জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী