আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে ‘ব্লকেড’ কর্মসূচি

ফেনী প্রতিনিধি
০৯ মে ২০২৫, ২২:৪১আপডেট : ১৯ মে ২০২৫, ১৪:৪৪

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ফেনীতে ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভার এলাকায় এ কর্মসূচি শুরু হয়। রাত পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলে।

কর্মসূচিতে এনসিপি, ছাত্রশিবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। গত বছরের ৪ আগস্ট মহিপালে তাদের নির্বিচার গুলিতে আমাদের ১২ জন ভাই শহীদ হয়েছেন। ১৬ বছর ধরে এ দেশে তারা জুলুম, অত্যাচার, অন্যায়ের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল। ৫ আগস্টই এ ফ্যাসিবাদের অধ্যায় শেষ হয়েছে। নতুন বাংলাদেশে এতদিন পর এসেও এমন দাবির জন্য মাঠে নামা হতাশার। শিগগিরই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি আবদুল আজিজ বলেন, ‘আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। শাহবাগের অবস্থান কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আমাদের এ আয়োজন।’

ওসমান গনি রাসেল নামে আরেক সংগঠক বলেন, ‘আজকের অবস্থানস্থলেই আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ৪ আগস্ট আমাদের ১২ জন ভাইকে গুলি করে শহীদ করেছিল। তাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমাদের এ সংগ্রাম। শিগগিরই আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় এ আন্দোলন আরও কঠোর হবে।’

/এমএএ/
সম্পর্কিত
আজও শাহবাগ অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ, এক ঘণ্টার আল্টিমেটাম
পদ্মা সেতুতে দক্ষিণবঙ্গমুখী লেনে ৩০ মিনিট যান চলাচল বন্ধ
এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী