বুধবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১৩ মে ২০২৫, ২০:৩৯আপডেট : ১৩ মে ২০২৫, ২১:১১

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার (১৪ মে) চট্টগ্রামে যাচ্ছেন। সেখানে তিনি দিনব্যাপী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। প্রধান উপদেষ্টাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বন্দরনগরী চট্টগ্রাম। এদিন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পাশাপাশি তার পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন বলে চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

জানা গেছে, প্রধান উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছার পর বুধবার সকালে বন্দরের অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে একটি সভায় অংশ নেবেন। এরপর তিনি বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখান থেকে যাবেন চট্টগ্রাম সার্কিট হাউজে। সেখানে কর্ণফুলী নদীর ওপর নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে বন্দরের চলমান কার্যক্রম, কর্মক্ষমতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং বে-টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ চলমান ও প্রস্তাবিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিয়ে একটি মালটিমিডিয়া উপস্থাপনা করা হবে। সেখান থেকে বেশ কিছু নির্দেশনা পাবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বুধবার দুপুরে সার্কিট হাউজে কর্ণফুলী নদীর ওপর নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন প্রধান উপদেষ্টা। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে রওনা হবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে পঞ্চম সমাবর্তন। এতে ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের প্রায় ২২ হাজার ৫৬০ শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হবে। এই অনুষ্ঠানে ২২ জনকে পিএইচডি ডিগ্রি (২০১৫-২০২৫) প্রদান করা হবে। অধ্যাপক ইউনূস অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে ভাষণ দেবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দারিদ্য বিমোচন ও বিশ্ব শান্তিতে অসামান্য অবদানের জন্য এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একসময়ের নিবেদিতপ্রাণ শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডি লিট ডিগ্রি প্রদান করবে। ড. মুহাম্মদ ইউনূস একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।

সমাবর্তন অনুষ্ঠান শেষে ড. মুহাম্মদ ইউনূস বিকালে তার পৈতৃক বাড়ি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে যাবেন। বিকাল ৫টায় হাজি মোহাম্মদ নজু মিঞা সওদাগর বাড়ির অদূরে নুর আলী বাড়ির উপডাকঘর সংলগ্ন কবরস্থানে শায়িত তার দাদা-দাদির কবর জিয়ারত করবেন। এর পাশের মাঠে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করবেন।

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছোট ভাই মঈনুল আনাম সোমবার দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সাত ভাই, দুই বোন। ভাইবোনদের মধ্যে তিনি (ড. ইউনূস) তৃতীয়। তিনি প্রতি ঈদে গ্রামের বাড়িতে আসতেন। পরিবার তথা গ্রামবাসীর সঙ্গে সাক্ষাৎ করেন। সর্বশেষ ২০২৩ সালে আমাদের বড় ভাই আবদুস সালাম মারা যান। তখন তিনি গ্রামের বাড়িতে এসেছেন। বর্তমানে পরিবারের লোকজন নগরীর পাঁচলাইশ থানাধীন নিরিবিলি নামক একটি ভবনে বসবাস করছেন।’

প্রধান উপদেষ্টার বাবার পৈতৃক নিবাস হাজি মোহাম্মদ দুলা মিয়া সওদাগর বাড়িতে হাটহাজারী উপজেলা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নানা স্থাপনার সৌন্দর্যবর্ধনের কাজ করছেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান জানান, বুধবার বিকালে প্রধান উপদেষ্টা গ্রামের বাড়ি সংলগ্ন দাদা-দাদির কবর জিয়ারত করবেন এবং আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কুশলাদি বিনিময়ের কথা রয়েছে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন 
সর্বশেষ খবর
ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান
ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা 
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা 
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা