মুন্সীগঞ্জ আদালতে নারী কারাবন্দিদের জন্য পাঠাগার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০২৫, ০৮:৫৩আপডেট : ১৪ মে ২০২৫, ০৮:৫৩

মুন্সীগঞ্জ আদালতে নারী কারাবন্দিদের জন্য পাঠাগার স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের দ্বিতীয় তলায় গারদখানার পাশে পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।

এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা ও সাধারণ সম্পাদক পারভেজ আলম, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল হালিমসহ অন্যান্য বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, মামলার নির্ধারিত তারিখে কারাগার থেকে আদালতে আনা হয় আসামিদের। তাদের দীর্ঘ সময় বসে থাকতে হয় হাজতখানায়। মামলার শুনানি শুরুর আগ পর্যন্ত আদালতের হাজতের মেঝেতেই তারা বসে থাকেন। ওই সময়টা যাতে দুশ্চিন্তায় না কাটে এবং তারা বই পড়ে কাটাতে পারেন সে জন্য আদালত ভবনে এই পাঠাগার স্থাপন করা হয়েছে।

মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, ‘হাজতখানা সাময়িক একটি কারাগারের মতো। এই সাময়িক কারাগারে থাকার সময়টুকু আসামিরা যাতে বই পড়ে ব্যবহার করতে পারেন, গঠনমূলক বই পড়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে তাদের জীবন এবং আত্ম উপলব্ধি হয়, আমরা সেই চেষ্টা করছি।’

/এমএএ/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের